সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Physics লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

তরঙ্গ কি কত প্রকার অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ সব

তরঙ্গ শব্দটি আমরা বেশিভাগ বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে শুনেছি। তবে তরঙ্গের পরিধি আরো বিস্তর। তরঙ্গ বিষয়টি পদার্থবিজ্ঞানের একটি গুরত্বপূর্ন অধ্যায়। বলা হয়ে থাকে পদার্থবিজ্ঞান পড়তে নাকি অবশ্যই তরঙ্গ সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হয়। পুকুরে ঢিল ছুড়ে বা পানিতে কোনোকিছু ফেলে আমরা তরঙ্গ সম্পর্কে ধারণা পেতে পারি। পানিতে যখন আমরা একটি ঢিল ছুড়ি তখন কিন্তু সেটা পাড়ে গিয়ে একটা ধাক্কা দেয়। আর এই যে পানির মাঝখানে কোনো কিছু ফেললে সেটা কুলে গিয়ে ধাক্কা দিল/আছড়ে পড়ল, এখানেই কিন্তু আমরা তরঙ্গের মৌলিক ধারণাটি পেয়ে যাই। এই আর্টিকেলে আপনি জানতে চলেছেন তরঙ্গ সম্পর্কে এমন সকল তথ্য যা অবশ্যই আপনার জানা উচিত, তরঙ্গ কাকে বলে, তরঙ্গের প্রকারভেদ, তরঙ্গের বৈশিষ্ট্য, আমাদের জীবনে তরঙ্গের প্রয়োজনীয়তা এবং অপ্রয়োজনীয়তা। এছাড়াও এই পোস্টে খোলাসা করতে চলেছি রহস্য ঘেরা চাঞ্চল্যকর কিছু প্রশ্নোত্তর। আপনি জানেন কি, তরঙ্গের কারণেই আপনি এই পোস্টটি দেখতে ও পড়তে পারছেন? পোস্টে খুঁজে দেখা যাক কেন এমন হচ্ছে! Table of contents তরঙ্গ কি তরঙ্গের প্রকারভেদ তাড়িতচৌম্বক তরঙ্গ যান্ত্রিক তরঙ্গ য...

বল কি এবং কত প্রকার সহজ ব্যাখ্যা ও উদাহরণসহ এক্সক্লুসিভ

জড়তাকে পরিবর্তন করতে ব্যাবহার করা হয় বল । বল প্রয়োগের মাধ্যমেই মূলত আমরা সকল কাজ কর্ম করে থাকি। আপাতত এতটুকু আমরা সবাই জানি। কিন্তু একজন তৃষ্ণার্ত শিক্ষার্থীর জ্ঞানকে এখানে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেকোনো বিষয় খুব ভালো করে সুনির্দিষ্ট ভাবে জেনে নেওয়া উচিত। সেই লক্ষ্যে, আজ আমরা বল কি সেই জিনিসটাকে জেনে নেব আরেকটু ভালো করে। Table of contents বলের সঙ্গা বলের প্রকারভেদ মহাকর্ষ বল তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল বল কাকে বলেঃ যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল আসলে নিউটনের প্রথম সুত্রকেই বলের সঙ্গা বলা হয়। নিউটনের প্রথম সূত্রে তিনি জড়তা বা Inertia সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। জড়তা হলো, কোনো বস্তু যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায়ই থাকার প্রবণতা। যেমন: যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে ঠিক একইভাবে স্থির থাকতে চাওয়ার প্রবণতা এক ধরনের জড়তা হতে পারে। এবং এই কথাটা গতিশীল বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ গতিশীল বস্তুর গতিশীল থাক...

প্লবতা কাকে বলে এবং আর্কিমিডিসের সূত্র খুব সহজে

  আসসালমুআলাইকুম, আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ন একটি বিষয় প্লবতা নিয়ে। প্লবতা শব্দটি তোমরা হয়তো আগে শোননি। এখানে প্লবতা সম্পর্কে মাধ্যমিক স্তরের আলোচনা করা হয়েছে। মনোযোগ দিয়ে পড়লে আশা করা যায় এ বিষয়ে তোমরা সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তাই আর দেরি না করে চলো জেনে নেই সম্পূর্ন বিষয়টি। আর্কিমিডিসের সূত্র: প্লবতা সম্পর্কে জানার আগে আমরা আর্কিমিডিসের সূত্রটি জেনে নেব। কেননা আর্কিমিডিসের সূত্র থেকেই প্লবতার ধারণাটি এসেছে। আর্কিমিডিস বলছিলেন "কোনো বস্তু তরলে নিমজ্জিত করলে সেটি যে পরিমাণ তরল অপসারণ করে সেই পরিমাণ তরলের ওজনের সমান ওজন বস্তুটি থেকে কমে যায়"। যেমন পানিপূর্ণ একটি গ্লাসে একটি রাবার ছেড়ে দিলে রবারটির ওজন কমে যাবে। আর কতটুকু কমবে তা হলো: রাবার পানিতে ছেড়ে দেওয়ার সময় যতটুকু পানি গ্লাস থেকে পড়ে গিয়েছিল ততটুকু পানির ওজনের সমান। (বস্তুর ওজন কমে যাবে বলতে শুধু তরলেই ওজন কম মনে হবে বোঝানো হয়েছে, তরল থেকে বস্তু বের করলে আবার আগের ওজনে ফিরে যাবে)। আরো পড়ুনঃ কাজ সম্পর্কে সকল কিছু জেনে নাও এখানে ক্লিক করে তরঙ্গ কি কত প্রকার অনুদৈর্ঘ্...

ক্ষমতা কি, ক্ষমতার একক, মাত্রা, উদাহরণ এবং সূত্র

 ক্ষমতা কি? দৈনন্দিন জীবনে ক্ষমতা শব্দটির নানাবিধ অর্থ থাকতে পারে। কিন্তু এখানে ক্ষমতার ব্যাখ্যা শুধুমাত্র পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেওয়া হয়েছে। তাই এই পথে তোমরা পদার্থবিজ্ঞানে ক্ষমতার যে সুনির্দিষ্ট অর্থ রয়েছে তা জানতে পারবে। ক্ষমতার সঙ্গা: কোনো একটি বস্তু একক সময়ে যে পরিমাণ কাজ সম্পন্ন করে তাকে ক্ষমতা বলে। (এখানে বস্তুটি কোনো ব্যক্তি বা যন্ত্রও হতে পারে।) অর্থাৎ ক্ষমতা হলো কাজ করার হার। আরো সহজ করে বলা যায়, একক সময়ে কৃৎকাজই ক্ষমতা। বল কি এবং কত প্রকার সহজ ব্যাখ্যা ও উদাহরণসহ এক্সক্লুসিভ কাজ কি সে সম্পর্কে জানতে এখানে ক্লিক করতে পারো। ক্ষমতা নির্ণয়ের সূত্র: আমরা জানি শক্তির কোনো ধ্বংস নেই। শক্তি কেবলমাত্র কাজের দ্বারা এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে রূপান্তরিত হয়। যেহেতু এই কাজ করার হার-ই ক্ষমতা। কাজেই আমরা ক্ষমতা বলতে কাজ করার হার এর বদলে শক্তির রূপান্তরের হার বলতে পারি। অর্থাৎ, যদি t সময়ে W কাজ সম্পন্ন হয় তাহলে ক্ষমতা, P = W/t অতএব, যদি 5 সেকেন্ডে 10j কাজ সম্পন্ন হয় তাহলে ক্ষমতা, P = 10/5 =2W ক্ষমতা সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধান: একটি উদাহরণের মাধ্যমে আমরা ক্ষমতা ...

কাজ কি? কাজের একক, মাত্রা, প্রকারভেদ এবং সূত্র

 কাজ কি? এই প্রশ্নটি নির্বাচন করা হয়েছে এসএসসি পদার্থ বিজ্ঞান বই থেকে। তাই কাজ কি এই টপিকটি সম্পর্কে এখানে আমরা যা তুলে ধরেছি তার সবই পদার্থবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। কাজের সংজ্ঞা: কোন বস্তুর ওপর বল প্রয়োগ করে বস্তুর সরণ ঘটানোকেই কাজ বলে। অর্থাৎ প্রথমত বস্তুর ওপর বল প্রয়োগ করতে হবে এবং এরপর যদি বল প্রয়োগের ফলে বস্তুর সরণ হয় তবে সেখানে কাজ সম্পন্ন হয়। উদাহরণ হিসেবে বলা যায়, তুমি যদি একটা ফুটবলকে লাথি দাও এবং এরপর যদি ফুটবলটা তোমার লাথির কারণে কিছুটা অগ্রসর হয় তবে তুমি কাজ করেছ। কারণ প্রথমত তুমি লাথির মাধ্যমে ফুটবলটার ওপর বল প্রয়োগ করলে এবং সেই বলের কারণে ফুটবলটা তার অবস্থান পরিবর্তন করেছে। অর্থাৎ কাজ সম্পন্ন হয়েছে। আবার এই একই লাথি যদি তুমি কোন দেয়ালে গিয়ে মারো এবং দেওয়ালের যদি অবস্থানের পরিবর্তন না হয় তবে সেখানে কিন্তু কোন কাজ সম্পন্ন হয়নি। অর্থাৎ মূল কথা হচ্ছে কাজ সম্পন্ন করতে হলে অবশ্যই বল প্রয়োগ করতে হবে এবং সরণ ঘটতে হবে। এ দুটির কোনটির একটি অনুপস্থিত থাকলে কাজ সম্পন্ন হয় না। যদিও এসব শর্ত দৈনন্দিন জীবনে কাউকে দিলে সে তা মানবে না। আরো পড়োঃ ক্ষমতা কি, ক্ষমতার এক...