আজ এই আর্টিকেল এর মাধ্যমে আমরা জানবো ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে চাঞ্চল্যকর সব তথ্য। মূল বিষয়টি শুরু করার আগে ডিজিটাল শব্দটির অর্থ আমরা জেনে নেব। তো পোস্ট বড় না করে চলো আজকের আর্টিকেলের বিষয়বস্তু শুরু করা যাক। ডিজিটাল শব্দের অর্থ: ডিজিট এর দ্বারা গঠিত একটি অর্থপূর্ণ কমান্ড কে ডিজিটাল কমান্ড বলা হয়। ডিজিট বলতে এক্ষেত্রে বাইনারি সংখ্যা বা অন্যান্যকে বোঝায়। ডিজিটাল শব্দটি একটি বিশেষণ জাতীয় শব্দ। অর্থাৎ 'কোনো কিছু' ডিজিটের মাধ্যেমে সম্পন্ন হলে, সেই 'কোনো কিছুকেই' ডিজিটাল ধরা হয়। যেমন: একটি পিকচার আমরা যেভাবে দেখি আমাদের ডিভাইসে আসলে সেভাবে থাকে না। পিকচারটি সংরক্ষিত থাকে বিভিন্ন রকম কোড বা বাইনারি সংখ্যা দিয়ে। আর যেহেতু পিকচার এই ধরনের ডিজিট দিয়ে লেখা থাকে, তাই বলা যায়, পিকচার এক ধরনের ডিজিটাল কনটেন্ট। আবার রোবট একটি ডিজিটাল প্রযুক্তি, কেননা রোবটকে কমান্ডগুলো ডিজিটের মাধ্যমেই দেওয়া হয়। ডিজিটাল বাংলাদেশ বলতে কি বোঝায়: ডিজিটাল এর সঙ্গা দেখে তোমরা বলতে পারো, ডিজিটাল বাংলাদেশ = ডিজিট এর দ্বারা গঠিত বাংলাদেশ..!!🥴😬 কিন্তু আসলে সেরকম নয়। একটি দেশকে ডি...