সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

About Me

 হাই,

আমি মোছাঃ মরিয়ম খাতুন(CEO- BdSchoolers)। আমি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সদর উপজেলায় বসবাস করছি। আমি দীর্ঘদিন যাবৎ ছাত্রদের নানা বিষয়ে পাঠদান করে আসছি। এবং এখন আমি ব্লগিং এ ইন্টারেস্টেড থাকার কারণে এই ব্লগটি চালু করেছি। আমার জানা বিভিন্ন টপিক বিশেষ করে বিজ্ঞানভিত্তিক টপিকগুলো কভার করার চেষ্টা করি পোস্টগুলোতে।

বর্তমানে ছোট পরিসরে শুরু করার কারণে আপাতত আমি একাই সব কাজ করে যাচ্ছি। আপনারা জানেন বর্তমানে যুগে বিজ্ঞানের গুরুত্ব কতটুকু। তাই সকল বিষয় সম্পর্কে অবগত থাকতে আমার এই ব্লগটি ফলো করতে পারেন।

এছাড়াও আমি বর্তমানে বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিং সার্ভিস দিয়ে থাকি।

আমার সাথে কোনো বিষয়ে যোগাযোগ করার থাকলে Contact পেজটির মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ

মন্তব্যসমূহ

Most Popular

বল কি এবং কত প্রকার সহজ ব্যাখ্যা ও উদাহরণসহ এক্সক্লুসিভ

জড়তাকে পরিবর্তন করতে ব্যাবহার করা হয় বল । বল প্রয়োগের মাধ্যমেই মূলত আমরা সকল কাজ কর্ম করে থাকি। আপাতত এতটুকু আমরা সবাই জানি। কিন্তু একজন তৃষ্ণার্ত শিক্ষার্থীর জ্ঞানকে এখানে সীমাবদ্ধ রাখলে চলবে না। যেকোনো বিষয় খুব ভালো করে সুনির্দিষ্ট ভাবে জেনে নেওয়া উচিত। সেই লক্ষ্যে, আজ আমরা বল কি সেই জিনিসটাকে জেনে নেব আরেকটু ভালো করে। Table of contents বলের সঙ্গা বলের প্রকারভেদ মহাকর্ষ বল তড়িৎ চৌম্বক বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল সবল নিউক্লিয় বল বল কাকে বলেঃ যার প্রয়োগের কারণে স্থির বস্তু চলতে শুরু করে আর সমবেগে চলতে থাকা বস্তুর বেগের পরিবর্তন হয় সেটাই হচ্ছে বল আসলে নিউটনের প্রথম সুত্রকেই বলের সঙ্গা বলা হয়। নিউটনের প্রথম সূত্রে তিনি জড়তা বা Inertia সম্পর্কে একটি ধারণা দিয়েছিলেন। জড়তা হলো, কোনো বস্তু যেই অবস্থায় আছে ঠিক সেই অবস্থায়ই থাকার প্রবণতা। যেমন: যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে ঠিক একইভাবে স্থির থাকতে চাওয়ার প্রবণতা এক ধরনের জড়তা হতে পারে। এবং এই কথাটা গতিশীল বস্তুর ক্ষেত্রেও প্রযোজ্য। অর্থাৎ গতিশীল বস্তুর গতিশীল থাক...

খাদ্যের উপাদান কয়টি ও কি কি উদাহরণসহ

 খাদ্য ও পুষ্টি সম্পর্কিত বিষয়বস্তুর মাধ্যমিক শ্রেণীর বই গুলোতে একটি কমন টপিক। এই অধ্যায়ের মধ্যেও কিছু গুরুত্বপূর্ণ পাঠ রয়েছে যেগুলো তোমাদের একটু গুরুত্ব সহকারে আত্মস্থ করতে হবে। এখানে খাদ্য ও পুষ্টি অধ্যায়ের খাদ্যের উপাদান সম্পর্কে আলোচনা করা হয়েছে। আশা করা যায় আলোচ্য বিষয়টি ভালোভাবে পড়লে তোমরা অনেক উপকৃত হবে। শুধু মাধ্যমিক নয় যে-কারোরই বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা উচিত। খাদ্যের উপাদান কয়টি ও কি কি সে সম্পর্কে জানার আগে আমরা, ' খাদ্য কি ' এবং ' খাদ্যের উপাদান বলতে কী বোঝায় ' এই বিষয় দুটি সম্পর্কে জেনে নেব। খাদ্য কাকে বলে:   খাদ্য বলতে ঐ সমস্ত জৈব উপাদানগুলোকে বোঝায় যা দেহে শোষিত হয়ে শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সার্বিক কার্যাবলী সম্পাদন করে। আমাদের খাওয়া সকল বস্তু খাদ্য। কেননা আমরা খাই তা খাওয়ার কিছুক্ষণ পরেই দেহে শক্তি সরবরাহ করে। তার পরই কেবল আমরা আমাদের সকল কাজ সকল রকম কাজ কর্ম সম্পাদন করি। খাদ্যের উপাদান বলতে কী বোঝায়: ইতোমধ্যে তোমরা আমরা জেনেছি, খাদ্য কাকে বলে। এখন এই খাদ্যও আবার বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তুর দ্বারা গঠিত। অর্থাৎ আমরা বল...

শ্বসন কাকে বলে, কত প্রকার? সকল কিছু খুব সহজে

 জীববিজ্ঞানে শ্বসন এর অর্থ প্রথমবার দেখে বোঝা খানিকটা মুশকিল। যদিও অধ্যয়ন করার করার পর তা অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু এ সম্পর্কে অনেক বিস্তৃত পড়াশোনা রয়েছে। তাই এ বিষয়টি ভালোভাবে আত্মস্থ করা জরুরি। মাধ্যমিকের বিজ্ঞান/জীববিজ্ঞান বইগুলোতে এই শ্বসন একটি অবিচ্ছেদ্য আলোচ্য বিষয়। এ বিষয়টি একটু গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। শ্বসনের কাকে বলে: যে জৈবিক প্রক্রিয়া প্রাণীদেহের খাদ্যবস্তুকে অক্সিজেনের সাথে জারিত করে ব্যাবহার উপযোগী শক্তিতে রূপান্তর করে এবং কার্বন ডাই-অক্সাইড নিষ্কাশন করে, তাকে শ্বসন বলে। অর্থাৎ শ্বসনের মূল উদ্দেশ্য হচ্ছে দেহের মধ্যে সঞ্চিত শক্তিকে ভেঙে রাসায়নিক শক্তি অর্থাৎ জীব দেহ ব্যাবহার করতে পারে এরূপ শক্তিতে রূপান্তর করা। এবং এ প্রক্রিয়াটি চলতে সহায়তা করে বাতাস থেকে গৃহীত অক্সিজেন। আর এ প্রক্রিয়া শেষে বলা যেতে পারে একপ্রকার বর্জ্য হিসেবে বের হয়ে আসে কার্বন ডাই-অক্সাইড। আমরা দৈনন্দিন জীবনে যেসকল কাজ করি তাতে কম-বেশি শক্তির প্রয়োজন হয়। এই শক্তি আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সূর্য থেকে পাই। সূর্য থেকে পাওয়া সৌরশক্তিকে কাজে লাগিয়ে উদ্ভিদ শর্করা জা...